​প্রতিমন্ত্রী হাবিব

দেশের মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন করাই সরকারের লক্ষ্য

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৫:২৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৫:২৮:৩২ অপরাহ্ন
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেন। যে কাজ মানুষের দীর্ঘদিনের দাবি সেই কাজটি করে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কাজ করছেন। 

বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোণার পূর্বধলা জারিয়া-ঝানঝাই রেল স্টেশন থেকে দূর্গাপুর পর্যন্ত রেলপথ নির্মাণ করার যে পরিকল্পনা সেটি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিব বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী দেশের অবহেলিত মানুষের যে উন্নয়নটি সবার আগে প্রয়োজন সেটিই বাস্তবায়ন করবেন। তিনি সরকারের নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথাও জানান।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :