টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ভেটেরিনারি মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজেপি আসামে সরকার গঠন করল।
হিমন্ত বিশ্বশর্মাকে শপথ পাঠ করান গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। একইসঙ্গে তিনি আরও চারজন বিধায়ককে দায়িত্ব ও গোপনীয়তার শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও এনডিএ জোটের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানকে ঘিরে খানাপাড়া এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে ব্যারিকেড স্থাপন, যান চলাচলে পরিবর্তন এবং বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা মোতায়েন করা হয়।
শপথ গ্রহণের পরপরই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হিমন্ত বিশ্বশর্মা জানান, বিজেপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কর্মসূচি এগিয়ে নেওয়াই নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হবে।
প্রসঙ্গত, বিজেপি, এজিপি ও বিপিএফ নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে। ১২৬ সদস্যের বিধানসভায় তারা রেকর্ড ১০২টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে শুধু বিজেপিই পেয়েছে ৮২টি আসন, যা রাজ্যে দলটির প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে এজিপি ও বিপিএফ উভয়েই ১০টি করে আসন জিতেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন