মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (১০ মে) হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি নাগরিকদের পেট্রোল ও ডিজেল সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গণপরিবহন ব্যবহারসহ বিলাসিতা পরিহারের পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন উৎসর্গ করা নয়। বর্তমান সময়ে দায়িত্বশীলতার সঙ্গে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্য পালন করাও দেশপ্রেমের অংশ।’
আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং লাগামহীন মূল্যস্ফীতি মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে বলেন। এ ছাড়া ব্যক্তিগত গাড়ির বদলে কার-পুলিং এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলওয়েকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানের (ইভি) ব্যবহারের ওপরও বিশেষ জোর দিয়েছেন।
জাতীয় স্বার্থে করোনা মহামারিকালীন কর্মদক্ষতা বৃদ্ধির কৌশলগুলো পুনরায় চালু করার কথা বলেন মোদি। এর মধ্যে রয়েছে, বাড়িতে বসে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চ্যুয়াল মিটিং।
অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলা এবং অপরিহার্য নয় এমন ক্ষেত্রে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার জন্যও তিনি নাগরিকদের অনুরোধ করেন।
সূত্র: এনডিটিভি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে