​বিজয়ের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ নারী মন্ত্রী কে এই এস কীর্থনা?

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৩৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৩৩:২২ অপরাহ্ন
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের হাত ধরে। তার নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সরকারের মন্ত্রিসভা শপথ নেয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন এক তরুণী। তার নাম এস কীর্থনা, এই নারী থালাপতির মন্ত্রিসভার একমাত্র নারী মন্ত্রী।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন বিজয়সহ নবগঠিত মন্ত্রিসভার ৯ জন সদস্য। তাদের মধ্যে ছিলেন এস কীর্থনা, যিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন।

কীর্থনা সিভাকাসি আসনের সদ্য নির্বাচিত বিধায়ক। তার বয়স মাত্র ২৯, মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য তিনি। তিনিই প্রথম নারী বিধায়ক হিসেবে এই আসনের ৭ দশকের পুরুষ আধিপত্য ভাঙেন। তামিলনাড়ুর সিভাকাসিকে 'ভারতের ফায়ারওয়ার্কস রাজধানী' বলা হয়, সেখান থেকেই উঠে এসেছেন এই নতুন রাজনৈতিক মুখ।

বিজয়-নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় কীর্থনাই একমাত্র নারী প্রতিনিধি। শপথ নেয়ার পর তিনি বলেন, 'এমন সুযোগ অন্য কোনও রাজ্যে পাওয়া যায় না। আমরা দেখাব কীভাবে একটি সরকার ভালোভাবে পরিচালনা করা যায়।' তামিলনাড়ুর মতো ভাষা-সংবেদনশীল রাজ্যে কীর্থনার একটি বিশেষ পরিচিতি হলো তিনি সাবলীলভাবে হিন্দি বলতে পারেন। এই দক্ষতা তাকে আরও আলাদা করে তুলেছে রাজনৈতিক অঙ্গনে।

প্রসঙ্গত, অভিনয়জগৎ থেকে রাজনীতিতে এসে বিজয় এখন তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী। শপথ নেয়ার পর তিনি জানান, এটি এক নতুন শুরু, যেখানে সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :