আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচিগুলো দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ ‘সেল’ গঠন করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এই সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়া সেলে সদস্য হিসেবে রয়েছেন—
* প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
* প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২।
* মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর সংশ্লিষ্ট মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়।
* প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১।
* গবেষণা কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়।
* সেলের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।
এই ‘সেলের’ কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে-সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ, সংকলন ও তথ্যভাণ্ডার সংরক্ষণ করা,
প্রাপ্ত কর্মসূচিগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, প্রাসঙ্গিকতা নিরূপণ, সম্ভাব্যতা ও জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তরে সুপারিশ প্রেরণ করা,
সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তরের সাথে কার্যকর সমন্বয় সাধন এবং গৃহীত প্রকল্পগুলোর মাঠ পর্যায়ে সফল বাস্তবায়ন নিশ্চিতকরণে নিবিড় সমন্বয়,
প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি ও পর্যালোচনা করা, ‘সেলের’ সার্বিক কার্যক্রম ও কর্মসূচিসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সময় সময় কর্তৃপক্ষকে অবহিত করা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
সেলের কার্যক্রমে কারিগরি ও প্রশাসনিক সহায়তার প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর থেকে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি বা জনবল কো-অপ্ট (সংযুক্ত) করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন