ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে উপ-উপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব পাওয়া অধ্যাপক সায়মা হক বিদিশাকে সরিয়ে অধ্যাপক আলমোজাদ্দেদীকে সেই দায়িত্ব দেওয়া হল।
উপ-উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তার সঙ্গে নতুন পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক অধ্যাপক আলমোজাদ্দেদী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের জীববিজ্ঞান অনুষদের আহ্বায়ক ছিলেন। তিনি ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বর্তমান যুগ্ম মহাসচিব।
মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে শিক্ষকতায় যোগ দেন। পরে এ বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করেন।
দুই দশকের বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে