প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী উভয় জেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলমান রয়েছে।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে এবং প্রস্তাবটি একনেকে উপস্থাপন করা হবে। তিনি উল্লেখ করেন, পদ্মা ব্যারেজ দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
এ ছাড়া বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কোন কোন কাজ সম্পন্ন হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে