​মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:০৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে র‍্যাব সদস্যরা। এতে র‍্যাবের তিন সদস্য কুপিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযানও পরিচালনা করা হয়।

তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি র‍্যাব। পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১-এর অধিনায়ক।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :