ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে নোয়াখালী জেলা কমিটি, পৌর কমিটি ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। অছাত্র ও বিবাহিতদের নিয়ে কমিটি ঘোষণার অভিযোগ করে তারা প্রতিবাদ করেন। প্রধান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করায় ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর পার হলে সেখানে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর তারা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি; তবে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। এ সময় ঘোষিত কমিটির ১০ নেতা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, যারা দলের জন্য ত্যাগী তাদের মূল্যায়ন না করে অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অনতিবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজীব, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন