​যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫১:০১ অপরাহ্ন
ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা শনিবার (২ মে) বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন আলোচনা প্রস্তাবে নিজের অসন্তোষ প্রকাশের পর ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। খবর আল আরাবিয়ার।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন আলোচনার খসড়া পাঠায় ইরান। তবে সেই খসড়ায় কী ছিল, তা জানা যায়নি।

আলোচনার প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প বলেন, ইরান যা প্রস্তাব দিচ্ছে, তাতে এই মুহূর্তে আমি সন্তুষ্ট নই। এসময় তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের ভেতর ‘বড় ধরনের মতবিরোধ’ তৈরি হয়েছে।

এদিকে শনিবার সকালে ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ একজন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন একটি সংঘাত শুরু হওয়ার আশংকা রয়েছে।

তিনি বলেন, প্রমাণ থেকে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ৮ এপ্রিল উভয়পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :