বাংলাদেশ-নিউজিল্যান্ড

​বৃষ্টির বাধায় ম্যাচ বন্ধ

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৩:১৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৩:৫৬:২৩ অপরাহ্ন
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টির বাগড়া। ইনিংসের ৬.৪ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মাঠের লড়াই। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে টাইগাররা।

শনিবার (০২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক।

বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সাইফের ব্যাটে চড়ে শুরুটা ভালো হলেও সেই ধারা বজায় রাখতে পারেনি বাংলাদেশ। দলীয় ২১ রানে সাইফের উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা।

তিন নম্বরে ক্রিজে এসে দারুণ আক্রমণাত্মক শুরু করেন লিটন দাস। নিজের মুখোমুখি হওয়া প্রথম ৪ বলেই তিনি তুলে নেন ১২ রান। তবে দলীয় ৩৫ রানে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই চাপ সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লিটন। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি, তবে তখনই হানা দেয় বৃষ্টি। ৬.৪ ওভার শেষে বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। লিটন দাস ১৩ বলে ২৫ রান এবং তাওহীদ হৃদয় ৫ বলে ২ রান করে অপরাজিত আছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :