​হাসপাতালে অভিনেত্রী নিকোল কিডম্যান

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪০:৩২ অপরাহ্ন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিং স্পটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের সময় অসুস্থবোধ করেন নিকোল। কিন্তু পেশাদারিত্বে অনড় থেকে অসুস্থ অবস্থাতেই পুরো দিনের শুটিং শেষ করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিন ফ্লুতে আক্রান্ত হন নিকোল। শুটিংয়ে কয়েকশ এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেট তৈরি থাকায় অভিনেত্রী প্রযোজকের আর্থিক লোকসান চাননি। যে কারণে অসুস্থ হয়েই কাজ চালিয়ে যান।

হাসপাতালে আইভি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন ৫৮ বছর বয়সী নিকোল কিডম্যান। কয়েক দশক ধরে হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় রয়েছেন এ অভিনেত্রী।  

প্রসঙ্গত, অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাওয়া সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’। এ সিরিজে কুস্তিগীর ‘লেইস’ চরিত্রে অভিনয় করেছেন নিকোল। তার সহঅভিনয়শিল্পী নিক অফারম্যান ধরা দিয়েছেন ‘জিংক্স’ চরিত্রে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :