তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
সরকারি আদেশ অনুযায়ী, সৈয়দ আবদাল আহমদের এই নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এই পদে যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে