বনানীতে বাস দুর্ঘটনায় নিহত দুই

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৭:১৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৭:১৭:৩১ অপরাহ্ন
রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার ডিউটি অফিসার।

নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা দুজনই সিটি করপোরেশনের শ্রমিক।

বনানী থানার ওসি অপারেশন এ কে এম মঈন উদ্দীন জানান, দুপুরে ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুর যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে এসে পড়লে বাসটির চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। তখন গাড়িটি ডানপাশের রোড ডিভাইডারের উপরে উঠে যায়। এসময় ডিভাইডারের উপরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :