​বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০১:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০১:৩৫:৪৭ অপরাহ্ন
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাসে এবং আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক–মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।’

আন্তঃজেলার ক্ষেত্রে ৫২ সিটের গাড়ি ১১ পয়সা প্রতি কিলোমিটারে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

এই সিদ্ধান্তের বাইরে গেলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

ঢাকা- চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ভাড়া ছিল। সেটা ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল সেটাই আছে ১০ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সেটি ১১ পয়সা বাড়ানো হলো।

এদিকে, রেল ও নৌপথের  ভাড়া বাড়ানোর বিষয়ে কিছু সরকার কিছু ভাবছে না বলেও জানান মন্ত্রী। এছাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সমন্বয় কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সড়ক মন্ত্রী জানান, ২০২২ সালে বাস ভাড়া বাড়লেও পরে তেলের দাম কমার পরও তা কমানো হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :