​রাজশাহীর সব রুটে বাস চলাচল শুরু

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:১৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:১৮:০১ অপরাহ্ন
দুই জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সবার ঐকমত্যের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। পরিস্থিতি নিরসনে দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে এবং বাস চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গুরুত্বপূর্ণ এ সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :