ডিপিডিসি সাতমসজিদ রোডে মেঘনা ব্যাংকের বুথ চালু

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:০৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:০৮:৩১ অপরাহ্ন
মেঘনা ব্যাংক পিএলসি ধানমন্ডির সাতমসজিদ রোডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর একটি বিল সংগ্রহ বুথ উদ্বোধন করেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ইউটিলিটি বিল পরিশোধ সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মমতাজুল করিম এন আহমেদ এবং ডিপিডিসির প্রধান প্রকৌশলী (এনওসিএস নর্থ) মোঃ তারিকুল হক।

উদ্বোধনের পর প্রধান প্রকৌশলী মোঃ তারিকুল হক বলেন, বুথটি চালু হওয়ার ফলে এ এলাকার মানুষ দ্রুত সময়ের মধ্যে তাদের বিদ্যুত বিল ও অনান্য সেবার অর্থ দ্রুত পরিশোধ করতে পারবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী (এনওসিএস সাতমসজিদ) ইঞ্জি. আফাজ্জল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :