পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের আশা পেট্রোবাংলার

ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৫৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৫৭:০২ অপরাহ্ন
কারিগরি ত্রুটি সমাধানের পর মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা)। মঙ্গলবার (২১ এপ্রিল) এ বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

সংস্থাটি জানায়, মহেশখালীতে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দুপুর ১২টার দিকে সমাধান করা হয়েছে। ফলে টার্মিনালটি থেকে আবারও শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দ্রুতই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। 
 
এই পরিস্থিতির কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :