চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং এটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিং-এ একটি অভিজাত হোটেলে সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নৈশভোজে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণ করে।

চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টি-এর আমন্ত্রণে ২০ এপ্রিল সকালে বেইজিংয়ে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং-এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন ইসমাইল জবিউল্লাহ, সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা); এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি; মোহাম্মদ শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি; এস এম আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি; খায়রুল কবির খোকন, এমপি ও যুগ্ম মহাসচিব, বিএনপি; হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি; নজমুল হক নান্নু, সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ; বেবী নাজনীন, সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ; আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি; ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি; মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক; কামরুজ্জামান রতন, এমপি ও সমাজকল্যাণ সম্পাদক, বিএনপি; নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি; সায়েদ আল নোমান, এমপি ও সভাপতি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টি; মনোয়ার হোসেন, এমপি, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব; সানজিদা ইসলাম, আহ্বায়ক, মায়ের ডাক; কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল; কৃষিবিদ ইউনুস আলী, এপিএস, বিএনপি মহাসচিব; মো. আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ; এবং মীর সোলাইমান, সহকারী একান্ত সচিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ অ্যাসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং)।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :