জয়পুরহাটে র্যাবের অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের দুর্গাদহ বাজার এবং নওগাঁর গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে এ পেট্রোল জব্দ করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় গোবরচাপা বাজারে হাতেনাতে পেট্রোল বিক্রির সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দ করা পেট্রোল সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এহতেশাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ তেল মজুদের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে