​নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সজল মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল মোল্লা ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সজল মোল্লা নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :