এক কাতলে ৬৮ হাজার!

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৩:৫৪ অপরাহ্ন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৮০ টাকায়। সোমবার (২০ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনেন ওই জেলে। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। 

পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিনে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে অনলাইনের মাধ্যমে এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছেন। এছাড়াও আজ রুই, কাতলসহ পদ্মার অনেক মাছ কিনেছেন। সুস্বাদু হওয়ায় মাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :