​মিরপুরে রুবেল হোসেনকে বিসিবির বিদায়ী সংবর্ধনা

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:২৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:২৬:৪০ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রুবেল হোসেনের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের আগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবু রুবেল ও তার ছেলের হাতে স্মারক ক্রেস্ট এবং তিন ফরম্যাটের জার্সি বাঁধাই করে তুলে দেন।

গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য তিনি বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অবসরের পর বোর্ড সভাপতি ব্যক্তিগতভাবে তাকে ফোন করে এই সম্মাননার বিষয়টি জানান।

ক্যারিয়ারের পুরো সময়জুড়ে পাশে থাকা পরিবার, কোচ, গ্রাউন্ডসম্যানসহ সবাইকে ধন্যবাদ জানান এই ডানহাতি পেসার। বিশেষভাবে তিনি পেসার হান্ট থেকে জাতীয় দলে উঠে আসার পথে কোচ সারোয়ার ইমরানকে স্মরণ করেন।

২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া রুবেল ১২ বছরের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ১৯৩টি উইকেট শিকার করেন। শেষ কয়েক বছরে জাতীয় দলের বাইরে থাকায় এবং সুযোগ কমে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :