​বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মানির অ্যারোডাটা

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৮:২৩ অপরাহ্ন
জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা বজায় রাখার জন্য জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বিমান পরিবহন খাতে সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :