হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে গুলিবর্ষণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউকেএমটিও জানায়, দুইটি ইরানি গানবোট থেকে ট্যাংকারটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে জাহাজ এবং এর ক্রুরা বর্তমানে নিরাপদ আছেন বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দুইটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় গুলিবর্ষণের শিকার হয়েছে।
গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। তেহরান এই কৌশলগত জলপথটি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেয়ার ঘোষণা দেওয়ার পর এই প্রথম সরাসরি গুলিবর্ষণের খবর পাওয়া গেল। এ ঘটনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়ে গেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে