খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে সম্রাট বিশ্বাস (বিপি নং : ৯৯১৮২১৪৯২৯) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি, সোনাডাঙ্গা থানা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।
নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ বাহিনীর একজন সদস্য। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতই মূল ঘটনা খুঁজে বের করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন