রাজধানীতে বিকেল বেলায় গ্যাস থাকবে না ৪ ঘণ্টা

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৪:৫৪ অপরাহ্ন
লিকেজ মেরামতের লক্ষ্যে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে থেকে রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষের দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজ করা হবে।
 
এ জন্য ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :