জাতীয় সংসদের অধিবেশন চলার সময় মোবাইল ফোনে কথা না বলতে এবং অধিবেশনের ছবি না তুলতে সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল মোবাইল ফোনে কথা বলার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি এই আহ্বান জানান।
ডেপুটি স্পিকার সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ সদস্যের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন, আওয়াজটা এ পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, তাদের ডিস্টার্ব হচ্ছে।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, এ কথাটা আপনি বলেছেন, সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে। এ সময় সংসদ সদস্যদের সংসদ কক্ষে মোবাইলে কথা না বলার অনুরোধ করেন চিফ হুইপ।
তিনি বলেন, যদি কেউ কথা বলি, বাইরে গিয়ে বলব। মোবাইলে কথার বিষয়টি স্পিকার পর্যন্ত যাওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, তার কান পর্যন্ত পৌঁছায়। অনুরোধ করব কেউ যাতে সংসদ কক্ষে কথা না বলি।
এ সময় পাশ থেকে এক সদস্যকে মোবাইলে ছবির কথা বলতে শোনা যায়। তখন চিফ হুইপ বলেন, ছবি ওঠানো যাবে না।
সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় ফ্লোর ক্রস না করার অনুরোধ জানিয়ে চিফ হুইপ বলেন, ফ্লোর ক্রস হয়। সংসদ সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে আসা-যাওয়া না করা। আসতে হলে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম। কার্যপ্রণালিবিধিতেও এটাই আছে। বিষয়টি দৃষ্টি রাখবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে