ডিজেল-জেট ফুয়েল নিয়ে বন্দরে তিন জাহাজ

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৬:৪৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল ও জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিনটি জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে এসেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে৷ পরে বাকিগুলো জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়।

এ বিষয়ে বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস করছে। জাহাজটি আজ বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :