জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুত করায় মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা উত্তর কাঠাবিল গ্রামের বাদশা মিয়ার ছেলে
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন ।
উপজেলা প্রশাসন জানায়, মো. সাব্বির নামের এক যুবক পাম্প থেকে ১২০ লিটার ডিজেল তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এসময় তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, আজ সকালে তেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে