অবিলম্বে ডা. শহীদুল ইসলাম আকনকে তার পূর্ববর্তী কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহালের জোর দাবি জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারির প্রখ্যাত অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকনকে পুনরায় ওএসডি (OSD) হিসেবে বদলি করার সিদ্ধান্ত আমাদের নিকট অত্যন্ত অযৌক্তিক, অন্যায় এবং অপমানজনক বলে প্রতীয়মান হয়েছে। অবিলম্বে ডা. শহীদুল ইসলাম আকনকে তার পূর্ববর্তী কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের পতনের পূর্ববর্তী সময়ে জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে অসংখ্য মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হন। সেই সংকটময় মুহূর্তে প্রশাসনের হুমকি ও চাপ উপেক্ষা করে ডা. শহীদুল ইসলাম আকন মানবিক দায়িত্ববোধ থেকে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন এবং নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করেছিলেন। তার এই সাহসী ও মানবিক ভূমিকার জন্য তাকে ওএসডি করা হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বাতিল করা হয়।
তারা বলেন, আগস্ট-পরবর্তী সময়ে তিনি হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিক ও আন্তরিক সহযোগিতা প্রদান করেন। তার একক উদ্যোগে হলের ক্যান্টিন পুনর্বাসন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, ফ্রিজ সরবরাহ, ফগিং মেশিনের ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান সম্ভব হয়েছে, যা শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষার্থীরা বলেন, ডা. শহীদুল ইসলাম আকন বাংলাদেশের স্পাইন সার্জারির একজন প্রথিতযশা ও অত্যন্ত দক্ষ চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জটিল ও চ্যালেঞ্জিং কেসসমূহ তিনি দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে পরিচালনা করে আসছেন। রোগীদের কল্যাণে তার আন্তরিকতা, মানবিকতা এবং পেশাগত দক্ষতা সর্বজনবিদিত। এমন একজন নিবেদিতপ্রাণ, দক্ষ ও মানবিক চিকিৎসককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে পুনরায় ওএসডি করা তার ব্যক্তিগত সম্মান, পেশাগত মর্যাদা এবং দেশের স্বাস্থ্যসেবার জন্য চরম অবমাননাকর। এই সিদ্ধান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীসেবা এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে