জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার অভি গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৫ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
একই ট্রাইব্যুনালে, আন্দোলনকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি-সহায়তাসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আগামী ২৭ এপ্রিল।
তবে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধেও সাক্ষ্য চলমান রয়েছে। এছাড়াও রয়েছে, আরও দুটি মামলার বিচারকাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে, একটি মামলার বিচারের জন্য দিন নির্ধারিত আছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট ২১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে