ওজোপাডিকোর এমডিকে অপসারণের নির্দেশ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১১:৪৭:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১১:৫৯:১৯ পূর্বাহ্ন
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বর্তমান এমডি শেখ জাকিরুজ্জামানের চাকরি অবসানের বিষয়ে পরিচালনা পর্ষদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি দ্রুত নতুন এমডি নিয়োগ প্রক্রিয়া শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।  ১৩ এপ্রিল (সোমবার) উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের ৩২১তম সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামানের চাকরি অবসানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তার নিয়োগপত্রের শর্ত এবং কোম্পানির এমপ্লয়ি সার্ভিস রুলস-২০১৬ অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে উপযুক্ত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :