পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ১২টি ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
রোববার (১২ এপ্রিল) রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটক হওয়ার পর তিনি কৌশলে তার কাছে থাকা ১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে