পহেলা বৈশাখকে ঘিরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একাধিক কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজস্ব একটি আলাদা ধারা তৈরি করেছে। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে পারফর্মের মাধ্যমে তারা বাংলা ব্যান্ড সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ব্যান্ডটি বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে, যার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠন। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ক্লাব ফর পারফর্মিং আর্ট’-এর আমন্ত্রণে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।
এরপর ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরও একটি কনসার্টে অংশ নেবে চিরকুট।
ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, তরুণদের ভালোবাসা নিয়েই চিরকুট বারবার মঞ্চে ফিরে আসে। তিনি জানান, বৈশাখ উপলক্ষে ‘দামী’, ‘যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান পরিবেশন করে তারা শ্রোতাদের সঙ্গে উৎসব ভাগ করে নিতে চান।
চিরকুটের এ বৈশাখী পরিবেশনাকে ঘিরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে