বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:২৭:৩৩ অপরাহ্ন
অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইর্ন্টানশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। 

সংসদ সদস্যদের রিসার্চওয়ার্কের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কি-না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন, বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। 

এ সময় আইন পেশার নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবী সমাজে কাম্য নয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :