​আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৪৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৪৭:৩৭ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রাব্বী হত্যা মামলায় নতুন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পুলিশের করা শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ রায় দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আদালত।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

সেলিম মণ্ডল হত্যা মামলার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। এই মামলাটিতে এজাহারে তার নাম নেই। এই মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন এই আইনজীবী।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :