​জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই: প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:১৯:১২ অপরাহ্ন
জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল নিয়ে মানুষের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, সরকার জ্বালানির দাম না বাড়িয়ে বরং ভর্তুকির মাধ্যমে উচ্চমূল্যে তেল আমদানি করে জনগণের কাছে সহনীয় দামে সরবরাহ করছে। এ খাতে জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :