​হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৮:১৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৮:১৯:৩৭ অপরাহ্ন
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ‘অবরোধ’ আরোপের প্রক্রিয়া শুরু করবে মার্কিন বাহিনী।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে এমন একটি পরিস্থিতি তৈরি করা হবে যেখানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। তবে তার অভিযোগ, ইরান বর্তমানে সেই পরিস্থিতি হতে দিচ্ছে না।

তিনি আরও জানান, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজ শনাক্ত ও থামানোর জন্য, যারা ইরানকে টোল বা শুল্ক দিচ্ছে। তার ভাষায়, “যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের সুযোগ থাকবে না।”

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

​হরমুজ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে: তেহরান

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :