ফুয়েল পাস উদ্যোগে হোঁচট, সার্ভার জটিলতায় কার্যক্রম বন্ধ

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৩:০১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৩:০১:৫১ অপরাহ্ন
জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা কমাতে সরকার পরীক্ষামূলকভাবে চালু করা ‘ফুয়েল পাস’ উদ্যোগ শুরুতেই হোঁচট খেয়েছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্ধারিত দুটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছিল এই কার্যক্রম। তবে আজ থেকে নির্ধারিত অ্যাপে প্রবেশ করতে পারছেন না ক্রেতারা।

সরকার পরীক্ষামূলকভাবে ঢাকার যে দুটি পাম্পে ফুয়েল পাস পদ্ধতি চালু করেছিল, তার একটি তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। রোববার (১২ এপ্রিল) দুপুরে পাম্পটিতে আগের চিত্রই দেখা গেছে।

পাম্পে তেল নিতে আসা ক্রেতারা বলছেন, ফুয়েল পাসের অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না, তাই আগের নিয়মেই তেল নিতে হচ্ছে। পাম্পের কর্মচারীরা বলছেন, সার্ভার জটিলতার কারণে ফুয়েল পাস বন্ধ রয়েছে। তাই আগের নিয়মেই তেল সরবরাহ করা হচ্ছে।

ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্মচারী শাহরিয়ার জাগো নিউজকে বলেন, গতকাল পর্যন্ত আমরা ফুয়েল পাসের মাধ্যমে তেল দিয়েছি। আজ সকাল থেকে দিতে পারছি না, সার্ভার বন্ধ হয়ে আছে।

পাম্পটিতে তেল নিতে আসা মনিরুল বলেন, অ্যাপে নিবন্ধন করেছিলাম। ভাবলাম আজ তেল নেব, এখন দেখি অ্যাপ আর কাজ করছে না। এখন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :