সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারে তাকে বিষধর সাপে দংশন করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. ফয়সাল সরদার বলেন, হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে তরুণীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন