ইরান জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা এখনও চলমান এবং তা শেষ হয়ে যায়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আল জাজিরা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তেহরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। শনিবার (১১ এপ্রিল) শুরু হয়ে ওই আলোচনা চলে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত।
তবে ২১ ঘণ্টা আলোচনার পরও হরমুজ প্রণালি ও পরমাণু কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ দুই ইস্যুতে একমত হতে ব্যর্থ হন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। আলোচনা ব্যর্থ হওয়ার পর এরইমধ্যে পাকিস্তান ছেড়েছে মার্কিন প্রতিনিধিদল।
এরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে জিজ্ঞেস করা হয় কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়েছে কি না, তিনি জবাবে বলেন, কূটনীতি কখনোই শেষ হয় না।
তিনি আরও বলেন, কূটনীতি হলো জাতীয় স্বার্থ রক্ষা ও এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া ইরান, পাকিস্তান এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু