রংপুরে পাম্পে তেল নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।শনিবার (১১ এপ্রিল) বিকালে নগরীর পর্যটন মোটেলের সামনে সুরমা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেহেদী নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর সুরমা তেল পাম্পে তেল নিতে লাইনে প্রায় সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। পরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন