স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না, শিগগিরই তালিকা ধরে অভিযানে নামা হবে।’
এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
আরো জানানো হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জানিয়েছেন র্যাব।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে