​বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে সব ম্যাচ দিনের আলোয়

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৬:২২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৬:২২:১৩ অপরাহ্ন
সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে বাংলাদেশ-নিউজিল্যান্ড আসন্ন সিরিজের সূচিতে যে পরিবর্তন আসছে, সেই আভাস বুধবারই দিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে দুই দলের সব ম্যাচ হবে দিনের আলোয়। আগের সূচিতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বল মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা ৬টায়।

পরিবর্তিত সূচিতে ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। তবে ভেন্যু পরিবর্তন করা হয়নি। যথারীতি প্রথম দুই ওয়ানডে ও শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

আর শেষ ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। 

সব ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজ শেষে আগামী ২ মে সফরকারীরা ঢাকা ছাড়বে।   

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :