সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো স্মৃতি ফিরে দেখার একটি জনপ্রিয় ফিচার হলো ফেসবুক মেমোরিজ। নির্দিষ্ট দিনে অতীতের পোস্ট, ছবি বা ঘটনাগুলো আবার সামনে এনে দেয় এই ফিচারটি। অনেকের জন্য এটি আনন্দের হলেও, কখনও কখনও কিছু স্মৃতি অস্বস্তিকর বা বেদনাদায়ক হতে পারে। তাই অনেক ব্যবহারকারী ফেসবুক মেমোরিজ নোটিফিকেশন বন্ধ করতে চান। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এই ফিচারটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
কেন মেমোরিজ বন্ধ করবেন
ফেসবুক মেমোরিজের মাধ্যমে পুরনো পোস্ট, ছবি বা বন্ধুত্বের স্মৃতি আবার সামনে আসে। তবে সব স্মৃতি সুখের নয়। কোনো পুরনো সম্পর্ক, ব্যক্তিগত ঘটনা বা কষ্টের স্মৃতি বারবার সামনে এলে ব্যবহারকারীরা মানসিকভাবে অস্বস্তি বোধ করতে পারেন। এ কারণে অনেকেই এই ফিচার বন্ধ করে রাখতে চান।
ফেসবুক মেমোরিজ বন্ধ করার ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ খুলে আপনার প্রোফাইল বা মেনু অপশনে যান। সেখানে ‘মেমোরিজ’ অপশনে ক্লিক করুন। এরপর উপরের দিকে থাকা ‘সেটংস’ আইকনে প্রবেশ করুন। এখানে নোটিফিকেশনস অপশন দেখা যাবে। নোটিফিকেশন সেটিংসে গিয়ে ‘নান’ নির্বাচন করলে মেমোরিজ সংক্রান্ত নোটিফিকেশন আর আসবে না।
নির্দিষ্ট মানুষ বা তারিখ লুকানোর সুবিধা
ফেসবুক ব্যবহারকারীদের আরও একটি সুবিধা দেয়, আপনি চাইলে নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট তারিখের স্মৃতিও লুকিয়ে রাখতে পারেন। এজন্য মেমোরিজ সেটিংসে গিয়ে ‘হাইড পিপল’ বা ‘হাইড ডেটস’অপশন ব্যবহার করতে হবে। এতে সেই ব্যক্তি বা সময়ের পোস্ট আর মেমোরিজে দেখাবে না।
পুরো ফিচার বন্ধ করা সম্ভব কি
ফেসবুক মেমোরিজ পুরোপুরি বন্ধ করার কোনো আলাদা অপশন নেই। তবে নোটিফিকেশন বন্ধ করে রাখলে এটি আর আপনার সামনে আলাদাভাবে দেখাবে না। ফলে ব্যবহারকারীরা অনেকটাই এই ফিচার থেকে দূরে থাকতে পারেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে