ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেইটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ আমরা শাহ আলমের মরদেহ গ্রহণ করলাম। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের জন্য শক্তি প্রার্থনা করি।
প্রতিমন্ত্রী আরো জানান, নিহত সাতজনের মধ্যে এটি দেশে আনা পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও চলমান।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
শাহ আলম ভূঁইয়া ছিলেন বৈধ (ডকুমেন্টেড) কর্মী। এ কারণে তার পরিবারকে সরকার থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ইনস্যুরেন্স না থাকায় ১০ লাখ টাকার অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। জাতিসংঘের সার্টিফিকেশন প্রক্রিয়া শেষে এই সহায়তা হস্তান্তর করা হবে।
এছাড়া তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং ইরান সংকটজনিত বিশেষ অনুদান হিসেবে ৫০০ ডলার সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারের হাতে দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে