​মালয়েশিয়া থেকে এলো ২৬ হাজার টন অকটেন

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১১:৪৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১১:৪৭:২৭ পূর্বাহ্ন
মালয়েশিয়া থেকে আমদানি করা ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার টন অকটেনবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে জাহাজ দুটির বহির্নোঙরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।

তিনি জানান, ‘সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ নামের অপর একটি জাহাজে অকটেন এসেছে। দুটি জাহাজই মালয়েশিয়া থেকে যাত্রা করেছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জাহাজ দুটি বুধবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করলেও বৃহস্পতিবার ভোরে বহির্নোঙরে অবস্থান নেয়। বর্তমানে জ্বালানি খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে আরও পাঁচটি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানান বন্দর সচিব।

এর আগে গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে। একই দিনে রাতে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে আসে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :