রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে ‘একমুখী, আগ্রাসী ও বিনা উসকানিতে আক্রমণ’-এর পন্থাটি ‘চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর এই মন্তব্য করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আরও আক্রমণাত্মক হওয়া, আরও আগ্রাসী হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় থাকা এবং ‘জয়’ খুব কাছেই-এই ধরনের যেসব বক্তব্য দেওয়া হচ্ছিল, সেই অবস্থান আবারও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এমন একমুখী, আক্রমণাত্মক ও উসকানিহীন হামলার কৌশলও ব্যর্থ হয়েছে।
জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরুর প্রয়োজনীয়তার কথা বলে আসছে। পাশাপাশি, মস্কো মনে করে এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। প্রতিবেদন অনুসারে, এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হন।
এর জবাবে, ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এছাড়া, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও শর্ত আরোপ করে তেহরান।
সূত্র: আনাদোলু এজেন্সি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে