​বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৫:২১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৫:৪৪:১৬ অপরাহ্ন
ক্রিকেট বোর্ডসহ সারা দেশের ক্লাবগুলোতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রভাব বিস্তার করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, সেই তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি।’

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে বিসিবি পরিচালনার একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। 

কমিটিতে তিন মন্ত্রীর ছেলে, একজন উপমন্ত্রীর স্ত্রী ও দেশের স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও পেশাদার ব্যক্তিসহ ১১ জন সদস্য রয়েছেন।

অ্যাডহক কমিটির সদস্যরা হলেন: তামিম ইকবাল (আহ্বায়ক/সভাপ্রধান) রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

নতুন গঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটিতে রাখা হয়েছে ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :